ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গত ১৩ই ফেব্রুয়ারী (রোববার) বিকাল ৩টার সময় মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোডে নুরুল ইসলাম বেপারী মার্কেটের ছাদে গিয়ে ব্যাংকের ব্যানার লাগাতে গিয়ে এনআরবিসি ব্যাংক কর্মচারী মাহবুব রহমান(৩০) বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজের তারের স্পর্শ হলে ছাদ থেকে নিচে পরে যায়, গুরুতর অবস্থায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা দেয়।
নিহত মাহবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে বলে জানা গেছে। সে এনআরবি ব্যাংক মোগরাপাড়া শাখায় কর্মরত ছিল।