বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অটোচালক নিহত

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৩৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অটোচালক নিহত

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডে টিপরদী এলাকায় চট্টগ্রামমুখী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অটোচালক নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার টিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক সুভাশ চন্দ্র দাস (৩৯) মারা যান। নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) টিপরদী এলাকার ভাড়াটিয়া। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাস ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) এ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) আটক করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন