বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা ফুটপাত উচ্ছেদ অভিযান

রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

কাচপুর  হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা ফুটপাত উচ্ছেদ অভিযান

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা কাচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে আজ রবিবার ৬ ফেব্রুয়ারি ১১.৩০মিনিট থেকে অবৈধ স্থাপনা ও উচ্ছেদ অভিযান শুরু হয়।

এতে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোড সংলগ্ন মোগরাপাড়া চৌরাস্তা পূর্ব পশ্চিম পাশের অবৈধ স্থাপনা গড়ে ওঠা ও ফুটপাত স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়।

এই অভিযান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর উপস্থিতিতে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ করিম খান ও টি আই ফারুক কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )সাজ্জাদ করিম খান বলেন, আমরা বহুবার মোগরাপাড়া চৌরাস্তা পূর্ব পশ্চিম পাশে জনগণের সুবিধার্থে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু এক শ্রেণীর প্রভাবশালীর লোকদের কারণে এ অবৈধ স্থাপনা ফুটপাত দখলমুক্ত করতে বারবার আমাদের এই অভিযান পরিচালনা করতে হচ্ছে।

তবে যে বা যারাই হোক না কেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনগণের সুবিধার্থে পথচারীদের চলাচলের ব্যবস্থা করে দিতে সমস্ত অবৈধ স্থাপনা ফুটপাত দখলমুক্ত রাখা অনিবার্য হয়ে পড়েছে ভুক্তভোগীদের বক্তব্য।

সোনারগাঁ মোগরাপাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রোডের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে একাধিকবার অভিযান পরিচালনা করলেও ফুটপাত ব্যবসায়ী ও অবৈধ স্থাপনা দখলকারীরা পুনরায় আবার স্থাপনা স্থায়ী করণের লক্ষ্যে ফুটপাত গড়ে ওঠার ফলে সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন