বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরী অপহরণের দায়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৯:২৪ অপরাহ্ণ

কিশোরী অপহরণের  দায়ে   যুবলীগ নেতা গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম রিপোর্টার
নারায়ণগঞ্জ, সোনারগাঁয় সুমাইয়া আক্তার নামের এক কিশোরী অপহরণের দায়ে দেলোয়ার হোসেন নামের যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১ ফেব্রুয়ারি সকালে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত দেলোয়ার জামপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এঘটনায় অপহৃত কিশোরীর মা শিপা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দেলোয়ার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মৃত আলি হোসেনের ছেলে। অপহৃত সুমাইয়ার মা শিপা বেগম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার আমির হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। দেলোয়ার হোসেন আমির হোসেনের পূর্ব পরিচিত হওয়ার কারনে ওই বাড়িতে নিয়মিত যাতায়ত করতো। সেই সুযোগে সোমবার রাতে দেলোয়ার তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে বাসায় না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারেন দেলোয়ার হোসেন তার মেয়েকে নিয়ে উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করছে। পরে তালতলা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করা হয়। অপহৃত সুমাইয়া আক্তার টাঙ্গাইল জেলা পাইশানা গ্রামের হাসান মিয়ার মেয়ে। বর্তমানে সে তালতলা এলাকায় আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিজাউল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন