বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের ২ যুবককে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | ৭:১৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ের ২ যুবককে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

ফাহাদুল ইসলাম সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ, আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা।
আনিচুর রহমান মোল্লা জানান, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপর দু’জন ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি আরও জানান, নিহত তিনজন আসলেই ডাকাত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কিন্তু তাদের পরিবার দাবি করছে, তারা ডাকাত নন।

নিহতরা হলেন, মফিজুল, জহিরুল ও নবী। মফিজুল সোনারগাঁও উপজেলার বস্তল এলাকার সিরাজুলের ছেলে। জহিরুলও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। নবীর বাড়ি আড়াইহাজার উপজেলার সিন্দিমাধবদী গ্রামে। তাদের মধ্যে জহিরুল লেগুনার মালিক। অন্য দুজন লেগুনার চালক ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন