বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়, ডাকাতি, মাদক চলবে না

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়, ডাকাতি, মাদক চলবে না

ফাহাদুল ইসলাম সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজারে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়।
গত (১২ ই জানুয়ারী) বুধবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসুর সভাপতিত্বে অপরাধ বর্তমান চলমান পেক্ষাপটে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ দমন সভায় নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও ওসি তদন্ত শফিকুল ইসলাম,তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ পিয়াল।
আরো উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মোঃ মাহাবুবুর রহমান বাবুল, উচিত পুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন, ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।

এ সময় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সোনারগাঁওয়ে নানা সময় ডাকাতির ঘটনা শুনেছি, তবে আজ ঘোষণা দিয়ে যাচ্ছি সোনারগাঁয়ে আর কোন ডাকাতি, মাদক ও জুয়া যাতে না ঘটে এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশ সজাগ থাকবে, এবং চেষ্টা করব যাতে আর ডাকাতির মতো এরকম ভয়ানক কোন ঘটনা যাতে না ঘটে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন