বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ সমর্থন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত, থানায় অভিযোগ

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ | ৫:৩৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ সমর্থন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত, থানায় অভিযোগ

ফাহাদুল ইসলাম সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ,সোনারগাঁয়ে আওয়ামী লীগ সমর্থন এক কর্মীকে মারধর করে গুরুতর আহত করে বিএনপি সমর্থিত কর্মীরা ।
১০ জানুয়ারি রোজ সোমবার, আনুমানিক দুপুর ২.৩০টায়, বৈদ্যরবাজার ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বিল্লাল হোসেন (৩৭) পিতা মৃত আব্দুল খালেক নামক আওয়ামীলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনাস্থল থেকে জানা যায়, মোহাম্মদ বিল্লাল হোসেন বৈদ্যরবাজার থেকে, মাছ বিক্রি করিয়া বাড়ী যাওয়ার পথে সে লক্ষ করে রজন নামক ব্যাক্তিকে কিছু লোক মারধর করিতেছে। পরে বিল্লাল তাকে সাহায্য করার জন্যে এগিয়ে গেলে বিল্লালকে দেখতে পেয়ে অভিযুক্ত ব্যক্তি গন তার উপর চড়া হয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে তাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি লাথি সহ লোহার রড দিয়া তার হাতে পায়ে পিঠে মুখ মন্ডল সহ সারা শরিরের আঘাত করে গুরুতর অবস্থায় ফেলে চলে যায়।।পরে লোকজনের সহায়তায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় আছে । বিল্লাল জানায় এরা সব বিএনপির কর্মি।

এই ঘটনায় নিম্নে বর্নিত আসামিদের নামে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন,১। মোঃ বাবু মিয়া(২৩) ২। মোঃ রাসেল(২৫) পিতা উভয় মোতালেব হোসেন মেম্বার
৩। মোতালেব হোসেন মেম্বার (৬০) ৪। মোঃ জসিম মিয়া (জসি) (৪৫) ৫। মোঃ সৌরভ(২০) ৬। রাহুল মিয়া(১৯) পিতা মোঃ জসিম ৭।সাগর (২২)পিতা মোঃ আবুল কালাম

উক্ত অভিযোগের ব্যাপারে সোনারগাঁ থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন