ফাহাদুল ইসলাম সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ, সোনারগাঁয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১০ ই জানুয়ারি সোমবার বিকেলে সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা আওয়ামলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূইঁয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আল আমিন সরকার, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সকালে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সোনারগাঁ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার ওসমান গনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান ও সোনালী ব্যাংকের ম্যানেজার মতিউর রহমান। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।