বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি নগদ অর্থ সহ ২৫ ভরি স্বর্ণালংকার লুট

শনিবার, ০৮ জানুয়ারি ২০২২ | ১১:৩৬ অপরাহ্ণ

সোনারগাঁয়ে  দুর্ধর্ষ ডাকাতি নগদ অর্থ সহ ২৫ ভরি স্বর্ণালংকার লুট

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলায় আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ইতিপূর্বে উপজেলার জামপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে দূর্ধর্ষ ডাকাতি ঘটনার পর এবার নোয়াগাঁও ইউনিয়নে হানা দিয়েছে ডাকাত দল।

৮ জানুয়ারি শনিবার গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে ব্যবসায়ী হাজী মোঃ ওয়াহিদ ভূইয়ার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জানা যায়, ভুক্তভোগী হাজী ওয়াহিদ ভূইয়া বলেন, শুক্রবার দিবাগত রাত প্রায় দের ঘটিকার সময় আমার বাড়ির পাঁচটি গেইট কেটে আমার ঘরের দরজা ভেঙে দারোয়ানকে অস্ত্রের মুখে ফেলে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। আমাকে অস্ত্রের মুখে রেখে পাঁচটি স্টীলের আলমারি ও অন্যান্য আসবাব পত্রের তালা ভেঙে আমার ঘরে থাকা নগদ ৮ লক্ষ টাকা, আমার স্ত্রী, দুই মেয়ে ও আমার বোনের রাখা গহনাসহ প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

এসময় ঘরে থাকা ব্যাংকের চেকসহ বিভিন্ন দলিলপত্র ছিড়ে ফেলার অভিযোগও করেন ব্যবসায়ী ওয়াহিদ ভূইয়া।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ভালোই কাটাচ্ছিলাম। আইন শৃঙ্খলার চরম অবনতির কারনেই জামপুর ইউনিয়নের পর এখন আবার নোয়াগাঁও ইউনিয়নে হানা দিচ্ছে ডাকাত দল।

তাদের অভিযোগ সোনারগাঁ থানা ছাড়াও এখানে একটি তদন্ত কেন্দ্র রয়েছে, তারপরও আইন শৃঙ্খলার কেন এতো অবনতি?

ডাকাতির বিষয়ে জানতে চেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের মুঠোফোনে সকাল ১০ টা ২০ মিনিটে যোগাযোগের চেষ্টা করলে তিনি সেনা বাহিনীর প্রধানের সাথে আছেন বলে ম্যাসেজ দিয়ে জানান। তবে সোনারগাঁ থানার ওসি তদন্ত এস এম শফিকুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি আমার জানা নেই, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।
উপজেলার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ বলেন, ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ শুরু করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন