বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে অগ্নিকান্ড

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ | ১০:১১ অপরাহ্ণ

সোনারগাঁ এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে অগ্নিকান্ড

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে ১৪ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সারে ৯ টার দিকে এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাত সারে ১০ টায় দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, কাঁচপুর
এ্যাসকোয়্যার নীট কম্পোজিটের ৩ তলার পিছনে নিটিং সেকশন এ এডজাস্ট ফ্যান থেকে আগুন এর সূত্রপাত হয়। সোনারগাঁ, ডেমরা ও ফুলবাড়ীয়া গুলিস্তান হেডকোয়ার্টার ফ্যায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে কোন হতাহত হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

জানতে চাইলে ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি দল ৷ আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও ৬টি ইউনিট পাঠানো হয়। মোট ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন