বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অটো চালকের নিখোঁজের পর গলাকাটা লাশ উদ্ধার

শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | ৭:০৩ অপরাহ্ণ

অটো চালকের নিখোঁজের পর গলাকাটা লাশ উদ্ধার

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ, সোনারগাঁও উপজেলার কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদীতে
অপহরণের পাঁচ দিন পর বন্দর থানার রাজিব মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ নৌপুলিশ।

গত শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ ।
সূত্রে জানা যায় , রাজিব মিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে রাজিব মিয়া পেশায় একজন অটোচালক। গত সোমবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।
এ ঘটনার পর দিন তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে স্থানীয় তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন