ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
আজ ২৬ ই ডিসেম্বর নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হল।
ভোটাররা সকাল ৮ টা থেকে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করছে। সকাল থেকে সরেজমিনে গিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৯ টি কেন্দ্রেই দেখা যায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নৌকা প্রতীকে আল আমিন সরকার, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার, বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন ডাক্তার আব্দুর রউফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইয়াসিন মিয়া।
উল্লেখ্য, ২৮ শে নভেম্বর তৃতীয় ধাপে সোনারগাঁ উপজেলার ৮ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছিলো। সীমানা নিয়ে আইনী জটিলতার কারনে আজ বৈদ্যেরবাজার ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হল।
এ ইউনিয়নে ২১ হাজার ১ শ ৬৭ জন জন ভোটার রয়েছে। পুরুষ ১১ হাজার ২২ ভোট ও নারী ভোটার ১০ হাজার ১ শ ৪৫ জন।
ভোটকেন্দ্রে সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন বাসী স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট দিয়ে যাচ্ছে। এতে মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থা অর্জন করেছে। নানা জল্পনা-কল্পনার পর সোনারগাঁয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে বর্তমান সরকার সাধারণ মানুষের বক্তব্য।