রাজিব হোসেন রাজু: নারায়ণগঞ্জ জেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের দু-দুবার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব হোসেন সরকার। বৈদ্যের বাজার ইউনিয়নের স্বনামধন্য পরিবারের কৃতিসন্তান মাহবুব হোসেন সরকার। সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সৎ যোগ্য শিক্ষিত পরোপকারী গরীব অসহায় মেহনতী মানুষের কণ্ঠস্বর জননেতা মাহবুব হোসেন সরকার। ছোটবেলা থেকে মাহবুব হোসেন সরকার মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন এবং এলাকার উন্নয়নমূলক যেকোনো ধরনের কর্মকাণ্ডে মাহাবুব হোসেন সরকার নিজেকে জড়িয়ে রাখেন । শুধু তাই নয় বৈদ্যের বাজার ইউনিয়নের বেশিরভাগ উন্নয়নের কাজ চেয়ারম্যান মাহবুব হোসেন সরকারের হাত ধরে হয়েছে। এবং বৈদ্যের বাজার ইউনিয়নের গরীব এতিম অসহায় মানুষ যেকোন বিপদে পড়লে সহযোগিতা করেন মাহবুব হোসেন সরকার। বৈদ্যের বাজার ইউনিয়ন ঘুরে জানা যায় মাহবুব হোসেন সরকার একজন সৎ আদর্শবান এবং ন্যায় নীতির সাথে কাজ করে আসছেন। এলাকায় বিভিন্ন সাধারন মানুষ জানান আমাদের প্রাণপ্রিয় সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার একজন আস্থাভাজন এবং বিপদের বন্ধু তার নাম মাহবুব চেয়ারম্যান। এলাকাবাসী আরও জানান যখন আমাদের বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাহবুব হোসেন সরকার দায়িত্বে ছিলেন আমরা তার কাছ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা পেতাম। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ২৬ডিসেম্বর বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে মাহবুব হোসেন সরকার কে চেয়ারম্যান বানিয়ে প্রমাণ করব।