শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত কবির গ্রেফতার

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | ১০:৪৪ অপরাহ্ণ

১৮ মামলার পলাতক আসামি  দুর্ধর্ষ ডাকাত কবির গ্রেফতার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ, ডাকাত দলের সরদার,জলদস্যু, মাদক ছিনতাইসহ ১৮ মামলার পলাতক আসামি কবিরকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।মঙ্গলবার(৫ অক্টোবর) রাত ৮টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা ব্রিজের ঢাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত আসামি মোঃ কবির সোনারগাঁও উপজেলার ইসলামপুর গ্রামের আঃ সামাদের ছেলে। বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন জানান সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের স্যার এর নেতৃত্বে আমি ও এসআই মজিবর রহমান ও
সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একাদিক মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত দলের সরদার কবিরকে সোনারগাঁ উপজেলা শেষপ্রান্ত ও গজারিয়া উপজেলার শুরুতেই মেঘনা ব্রিজের ঢাল থেকে তাকে গ্রেফতার করি, এবিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত কবিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে।
এছাড়াও তিনি আরো বলেন, সোনারগাঁ থানা পুলিশ এর চৌকস ও বিচক্ষণতার সাথে অপারেশন চালানো হয়। দীর্ঘদিন যাবত সে ধরাছোঁয়ার বাইরে ছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে নানা জায়গায় অপকর্ম চালিয়ে যায়। হঠাৎ একটি গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন