স্টাফ রিপোর্টার:
সোনারগাঁ উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গাজী সুমন ও সাবেক শিক্ষার্থী ইমরান হাসান ও ফাহিম ফয়সাল উজ্জ্বল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাসুদা আক্তারের দুই সন্তান ইমরান হাসান ও ফাহিম ফয়সাল উজ্জ্বল এবং মাসুদা আক্তারের ভাইয়ের ছেলে সাবেক সদস্য গাজী সুমন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে আইপিএস তুলে দেন।
আইপিএস এর পাশাপাশি বিদ্যালয়টির সাবেক শিক্ষক মাসুদা আক্তার বলেন, আমার প্রিয় স্কুলে অধ্যয়নরত অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২০ হাজার টাকা করে দরিদ্র তহবিলে জমা দিবেন। তিনি প্রত্যাশা করেন টাকার অভাবে কোনো অসহায় ও মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের সচেতন বিত্তবান ব্যক্তিবর্গ এগিয়ে আসবেন। অবসরকালীন সময় যেন সুস্থভাবে ও ঈমানের সাথে অতিবাহিত করতে পারেন তার জন্য সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।
এই শিক্ষা বান্ধব উদ্যোগের জন্য চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।