ফাহাদুল ইসলাম, নারায়ণগঞ্জ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত হয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের জীবনে।
তিনি মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আতাউর রহমান বলেন, ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগের মহিমা। এই শিক্ষাকে ধারণ করে আমরা যেন সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে পারি।