সোনারগাঁ সংবাদ দাতা ফাহাদ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি প্রকল্পে ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নভুক্ত গ্রামাঞ্চলের স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট স্থাপন, মেরামত ও সংস্কারের জন্য সরকারি ও বিভিন্ন সংস্থার বরাদ্দ অর্থের সিংহভাগ তছরুপ হচ্ছে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের চেয়ে অনিয়ম ও দুর্নীতিতে এগিয়ে আছে এখন সরকারি কমকর্তা ও কর্মচারীদের একাংশ।
দেশের তৃণমূলে উন্নয়ন ও দরিদ্রদের সহায়ক হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার নানা শিরোনামে অর্থ বরাদ্দ হয় উপজেলা ও জাতীয় সংসদ সদস্যের অনুকূলে। উন্নয়নের জন্য ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উপজেলা পর্যায়ে বরাদ্দ অর্থ থোক, সাধারণ ও বিশেষ নামে পরিচিত। একইভাবে বরাদ্দ হয় প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে। উপজেলার অনুকূলে বরাদ্দ অর্থ সমন্বয় কমিটির সভার মাধ্যমে বণ্টন হয় বিভিন্ন ইউনিয়নভুক্ত এলাকার প্রকল্পের নামে। যা বাস্তবায়নের দায়িত্বে জনপ্রতিনিধিরা থাকলেও দেখভালের দায়িত্ব থাকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর। একই কর্মস্থলে দীর্ঘদিন বহাল থাকার সুবাদে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কায় বদলি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের। কিন্তু সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের ক্ষেত্রে বদলি ব্যবস্থা দীর্ঘ সময় অনুপস্থিত।
এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বিষয়টি যেভাবেই হোক সমাধা করে দিয়েছি। আত্মসাত করার মত সুযোগ হয়নি। এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করলেই ভালো হয় । তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে একপর্যায়ে বলেন, আপনাদের কোন দাবি থাকলে আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দিব। আমাকে কি আপনাদের প্রয়োজন হবে না ? বিষয়টি এখানেই শেষ করেদেন ভাই
সোনারগাঁয়ে এতিমখানার চাল চুরির কান্ডে সরকারি পিয়নের অডিও ফাঁস
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ঘটনাটি দুঃখজনক। অফিসিয়াল তদন্ত কমিটির মাধ্যমে ঘটনাটি খতিয়ে দেখা হবে। জালিয়াতি কান্ডে জড়িতদের সনাক্তকরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।