শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেওয়া পথে আরেক সড়ক দুর্ঘটনায় নিহত

সোমবার, ২৭ মে ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেওয়া পথে  আরেক সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনাখালী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা মুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স থাকা রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা জেলার সদরের লক্ষীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রির ছেলে।তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।কিছু দিন আগে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথিমধ্যে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনা স্থলে মারা যায়।

কাঁচপুর হাইওয়ে থানা উপ- পরিদর্শক (এস আই) আরিফ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে রেকার দিয়ে অ্যাম্বুলেন্স টি মহাসড়ক থেকে সরিয়ে নেয় এবং ঘটনা স্থলে একজন নিহত,চালক সোহাগ ও হেলপার আহত চিকিৎসাধীন রয়েছে। নিহত ব্যাক্তি ও অ্যাম্বুলেন্স থানায় নিয়ে আসা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন