শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরীকে অপহরণ করে পালানোর সময় সোনারগাঁয়ে আটক ৫

রবিবার, ০৩ মার্চ ২০২৪ | ৫:৪০ অপরাহ্ণ

কিশোরীকে অপহরণ করে পালানোর সময় সোনারগাঁয়ে আটক ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে শীমলাবো চৌরাস্তা হতে ২ই মার্চ রাত আনুমানিক ১ ঘটিকায় ফারিয়া ইসলাম (১৩) নামে কিশোরীকে অপহরণ করে পালানোর সময়, সোনারগাঁ থানা আওতাধীন তালতলা পুলিশ তদন্তী কেন্দ্রের এস আই আসাদ ও সঙ্গীয় ফোর্স তাদের গ্রেপ্তার করে। কিশোরি ফারিয়া ইসলাম (১৩), নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার, বিবি জোরা মিনার বাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, ১) ফয়সাল মিয়া(১৭)
পিতা মিজান, সাং লম্বাদরদী
থানা বন্দর, ২) রিয়াজ মিয়া(১৮)
পিতা আনোয়ার সাং, লম্বাদরদী থানা বন্দর ৩) জাহিদ মিয়া (১৭) পিতা হাসান সাং, লম্বাদরদী থানা বন্দর ৪) রিফাত (১৭) পিতা হাসান সাং, লম্বাদরদী থানা বন্দর ৫) সিয়াম (১৭) পিতা সুমন মিয়া সাং,লম্বাদরদী এবিষয়ে সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আসাদ বলেন, গতকাল শনিবার রাত আনুমানিক ১ টার পরে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে সহ সিএনজিতে ৫ জনকে দেখতে পেয়ে সন্দেহ হলে তাদের গ্রেপ্তার করি। সি এন,জি সিলেট মেট্রো( থ-১১৬৬৯৩) সহ মেয়েকে ও ৫ জনকে ৩ই মার্চ রবিবার নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্দর থানার এস আই মামুন আটককৃত ৫ জন ও কিশোরী ফারিয়াকে সহ বন্দর থানায় নিয়ে গেছেন।
কিশোরী ফারিয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, বন্দর থানায় আমি একটি অভিযোগ করেছি, এখনো মামলা হয়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন