শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, ভাষা শহীদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বলেন, ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন এমন জাতি বিশ্বে বিরল। তাই প্রতিটি ক্ষেত্রে প্রাণের বাংলা ভাষার শুদ্ধ চর্চা অপরিহার্য এবং আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে পালন করতে হবে। তবেই ভাষা শহীদদের আত্মা শান্তি পাবে, তাদের আত্মত্যাগ সার্থক হবে।

এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, দাতা সদস্য মো. নাসির উদ্দিন, অভিভাবক সদস্য আব্দুল মজিদ মোল্লা, গাজী সুমন, মো. মনির হোসেন, কো-অপ্ট সদস্য পীর মোহাম্মদ, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন