রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শহরের ডিআইটি থেকে কিশোর গ্যাং লীডার সজিবসহ ৮ সদস্য আটক

সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ

শহরের ডিআইটি থেকে কিশোর গ্যাং লীডার সজিবসহ ৮ সদস্য আটক

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সোমবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের লীডার সজিবসহ ওই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তাররা হলো- মূলহোতা মো. সজিব (১৬), মো. রাজন (১৭), মো. হাসান (১৬), মো. শরিফ (১৭), মো. রাসেদ (১৫), মো. সোহাগ (১৬), মো. সিয়াম (১৬), মো. বিজয় (১৪)। এসময় তাদের কাছ থেকে ৪ টি সুইচ গিয়ার, ১ টি নাকোল ডাস্টার ও ৩ টি এসএস পাইপ উদ্ধার করে র‍্যাব।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আইনের সংঘাতে জড়িত শিশুরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে।
এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চঁাদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন