রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যথাযথ মর্যাদায় সোনারগাঁ প্রশাসনের জাতীয় শোক দিবস পালিত

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | ৮:০৪ অপরাহ্ণ

যথাযথ মর্যাদায় সোনারগাঁ প্রশাসনের জাতীয় শোক দিবস পালিত

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগসহ এর সহযোগী অঙ্গ সংগঠনেরট নেতা-কর্মীরা।

দিবস টি উপলক্ষে গতকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) সোনারগাঁ উপজেলা উপজেলা পরিষদে ও আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করেন ও কালো বেইস লাগিয়ে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণসভা, দোয়া-মিলাদ মাহফিল,অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করেন।

এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, নারায়ণগঞ্জ-৩, আসনের সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম হোসেন খোকা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন