সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লাঙ্গলবন্দ পূর্ণস্নান বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | ১:৫৬ পূর্বাহ্ণ

লাঙ্গলবন্দ পূর্ণস্নান বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ পূর্ণস্নান বিষয়ে প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আযোজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ সময় বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় চলতি মাসের আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।

পূর্ণার্থীদের জন্য এ বছর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি, ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, সিসি ক্যামেরায় মনিটরিং সহ সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগামী কয়েকদিন পর পবিত্র রমজান মাস আসছে।

একই সাথে দুই ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় উৎসব তাই আমরা এ অনুষ্ঠানগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে আমাদেরকে ভাল ভাবে নজর রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভির সার্জ ডা. মুশিউর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক প্রকীর কুমার সাহা, লাঙ্গলবন্দ স্নান উদৃযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্তকর্তাবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন