সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ফেব্রুয়ারি, আমরা তোমাদের ভুলব না। সকল ভাষার শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় সিদ্ধিরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি, নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের (স্কুল শাখার) গভর্নিং বডি অভিভাবক সদস্য আলহাজ্ব মোঃ কবির হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন