নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে এবং নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে ইঞ্জিনিয়ার খন্দকার হাদিউল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মো: সোহেল রানাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ রেস্টুরেন্টে কমিটি গঠন করা হয়।
এদিকে বুধবার রাতে নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়। এসময় তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নেয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব আসে।
সভাপতি পদে ইঞ্জিনিয়ার খন্দকার হাদিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো: সোহেল রানার নাম প্রস্তাব করা হয়। এই দুটি পদে অন্য কোন প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।
কমিটির অন্য পদে যারা নির্বাচিত হন তারা হলেন সহসভাপতি ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস (শিপন), যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আলম নাহিদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ারু হক, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মুন্না, কার্যকর সদস্য ইঞ্জিনিয়ার লোকমান হোসেন গাজী,ইঞ্জিনিয়ার জামাল হোসেন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম।
এদিকে কমিটি গঠনে নিবর্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার শেখ মহব্বত হোসেন, ইঞ্জিনিয়ার শফিউল আলম, ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ। নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মহব্বত হোসেন।