সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খাজা শেখ মঈনুদ্দিন চিশতী (রাঃ) স্মরনে দোয়া মাহফিল

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২:০৬ পূর্বাহ্ণ

খাজা শেখ মঈনুদ্দিন চিশতী (রাঃ) স্মরনে দোয়া মাহফিল

ওলিদের ওলি হিন্দের সুলতান খাজা শেখ মঈনুদ্দিন চিশতী (রাঃআঃ) স্মরনে ২১ তম বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) বাদ যোহর নামাজের পর গলাচিপা জামে মসজিদ সংলগ্ন ডি এন রোড থান কাপড়ের মার্কেটে রাজা হোসেন ও শাহরিয়া হোসেন সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে মোনাজাতে প্রায়াত সাংসদ নাসিম ওসমান গোলাম রব্বানী খান, বর্তমান সাংসদ সে‌লিম ওসমান, মুলকুতু রহমান,আপ্তাবউদ্দীন কমিশিনার, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দীন, বাদশা মিয়া, আওলাদ হোসেন সহ এলাকার সকল মৃত্য ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

আনন্দ ধা‌মের চেয়ারম্যান তান‌ভির হায়দার খা‌নের উ‌দ্যো‌গে আরো উপস্থিত ছিলেন, মো. রাজা, মো. গোলাম হোসেন, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর, মো. জিয়া, মো. ফিরোজ, মো. কামাল, মো. মালুম, মো. আশরাফ, মো. আলিফ, মো. উৎসব, মো. সুমন, মো. কামাল-২, ফরিদ আহম্মেদ রিপন, মো. আরিফ, মো. সেলিম, মো. মাসুদ, মো. আনোয়ার, মো. টিটু প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন