বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:০১ পূর্বাহ্ণ

বন্দরে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের তৈরি সুইচ গিয়ার, ১টি লোহার বাট যুক্ত স্টিলের তৈরি সুইচ গিয়ার, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত চাকু ও ১টি লোহার তৈরি পাইপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা হলো বন্দর স্বল্পের চক এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে আরিফ (৩৫) বন্দর কবরস্থান রোড চিতাশাল এলাকার সেলিম মিয়ার ছেলে নাজমুল হাসান (২৬) বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার হাজী ইসমাইল মিয়ার ছেলে ইয়াছিন (২৭) ও বাগের হাট জেলার ফকিরহাট থানার কুলিয়া দাইর এলাকার পাইছো খানের ছেলে ও বর্তমানে বন্দর রুপালী আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা গল্লী এরঅকার ভাড়াটিয়া শুক্কুর (৩০)।

শনিবার দিবাগত রাত ৯টায় বন্দর কবরস্থান রোডস্থ জনৈক সোহান মিয়ার বাড়ি পাঁকা রাস্তার উপর থেকে ওই অস্ত্রসস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার র‍্যাব-১১। এ ব্যাপারে র‍্যাব-১১ উপ-পরিদর্শক শ্রী বিকাশ চন্দ্র দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারি বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা রুজু করেন।

যার মামলা নং- ১৩(২)২৩ ধারা- ৪(১)৫ আইন –শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯। এ ঘটনায় উল্লেখিত মামলার তদন্তকারি কর্মকতার্ বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদার গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন