মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবাসহ মাহবুবুর গ্রেপ্তার

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৩:৩৭ পূর্বাহ্ণ

বন্দরে ইয়াবাসহ মাহবুবুর গ্রেপ্তার

বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাহবুবুর রহমান (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২ ডিসেম্বর) রাতে বন্দর থানার লক্ষনখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মো. শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী মাহবুবুর রহমানকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(১২)২২। গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন