মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এড. রুনুর মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক

রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | ১:১৫ পূর্বাহ্ণ

এড. রুনুর মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. জাহানারা বেগম রুনু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বাদ জোহর দেওভোগ মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এক শোক বার্তায় মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, এড. জাহানারা বেগম রুনু ছিলেন একজন বিচক্ষণ আইনজীবী এবং সকলের সাথে ছিলো তার আন্তরিকতার সম্পর্ক। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পক্ষ থেকে আমরা গুণী এর আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন