বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে চেয়ারম্যান লায়ন বাবুলকে শোকজের সিদ্ধান্ত : আব্দুল্লাহ আল কায়সার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ | ১০:৫৬ অপরাহ্ণ

সোনারগাঁয়ে চেয়ারম্যান লায়ন বাবুলকে শোকজের সিদ্ধান্ত : আব্দুল্লাহ আল কায়সার

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুল একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে অস্থির করে তুলছে সোনারগাঁবাসিকে। আবার ক্ষমাও চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেফাঁস বক্তব্যের সমালোচনা না কাটতেই আবারো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে বঙ্গবন্ধুর সকল খুনিকে জান্নাতবাসী করুক এমন মোনাজাতের পর আবারো সমালোচনার শীর্ষে পৌঁছে যান লায়ন বাবুল।

এ বিষয়ে বারদি ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুল কে শোকজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত এর সাথে কথা বলে জানা যায় তিনি শোকজের সিদ্ধান্তটি নিয়েছেন। আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, লায়ন বাবুল একের পর এক বির্তকিত বক্তব্য দিয়ে দলের ভাবমুর্তি নষ্ট করে চলছে।

গত শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে কারো অনুমতি না নিয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ না হতেই তারাহুরা করে মোনাজাত শুরু করেন। তার মোনাজাত শুরু হওয়ার স্বাভাবিক ভাবে সবাই মোনাজাতে অংশ নেন। মোনাজাতের এক পর্যায়ে বঙ্গবন্ধুর সকল খুনিদের জান্নাতবাসী করার জন্য দোয়া করেন। সে সময় অনেক চেচামেচির জন্য তার মোনাজাতের ভাষাটি আমরা ঠিকমতো বুঝতে পারিনি। পরে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি খেয়াল করি।

তিনি আরো জানান,  লায়ন বাবুল একেক পর এক যে বির্তকিত বক্তব্য দিছে সেটা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে যা ক্ষমার অযোগ্য। তাই তাকে অবশ্যই শাস্তির আনা উচিত। সেজন্য আমরা দলের সকলের সাথে কথা বলে তাকে শোকজ করবো। কেন, সে কাউকে না জানিয়ে নিজের থেকে মোনাজাত করলো আবার মোনাজাতে কেন বির্তকিত ভাষা ব্যবহার করলো। সে একজন নৌকার মনোনীত চেয়ারম্যান হয়ে একেক সময় দলের দুর্নাম করছে আবার মাফও চাচ্ছে যা উপজেলা আওয়ামীলীগের জন্য বিভ্রান্তকর।

এছাড়াও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উঠেছে। সোনারগাঁ আওয়ামীলীগের পক্ষ থেকে অবিলম্বে শোকজ দেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন