বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আবারও সক্রিয় ছিনতাইকারী সোহান বাহিনী

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৮:৩৯ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে আবারও সক্রিয় ছিনতাইকারী সোহান বাহিনী

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার দুলাল মিয়ার ছেলে সোহান (২১) বাহিনী আবারও ছিনতাই ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে সক্রিয় হয়ে উঠেছে।

ছিনতাইকারী সোহান ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে সোনারগঁা থানায় একাধিক মামলা থাকা সত্বেও ধরাছেঁায়ার বাইরে থেকে তাদের ছিনতাইকাজ চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ।

ছিনতাই কাজের ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় হাবিবপুর চরমারিখালি এলাকায় এক ভাড়াটিয়া বাসায় হানা দেয় ছিনতাইকারী সোহান (২২) ও তার বাহিনী। সেখানে জনরোষে পড়লে অনিক (২২) নামের এক ছিনতাইকারী পালাতে ব্যর্থ হলে এলাকাবাসী আটক করে রাখে। ছিনতাইকারী অনিককে উদ্ধার করতে ফের ওই ভাড়াটিয়া বাসায় সোহান ও তার বাহিনী আক্রমণ চালায়।

এসময় বাড়িঘর ভাংচুরসহ জোৎসা নামের (৫২) এক গৃহবধূকে বেধড়ক মারধর করে মারাত্মক জখম করে। এ ঘটনার পর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।

সোনারগঁা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সুমন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন