সোনারগাঁও পৌরসভা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শত শত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার ( ২০ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় বিকেলে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনে পরীক্ষিত পরিশ্রমী ত্যাগী ও নবীন প্রবীনের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। আমরা একটি সুন্দর কমিটি গঠন করে সোনারগাঁ উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগকে একটি নতুন ধারা প্রদান করতে চাই।
আগামী নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী সংগঠন দাঁড় করানোই আমাদের মূল লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও অস্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজেম হোসেন, প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,উদ্বোধক নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার ফেন্সি , জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য নাসরিন সুলতানা ঝরা, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি,সেচ্ছাসেবকলীগ সনমান্দি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাবেক দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী নবনূর হোসেন সাবিক , সাধারণ সম্পাদক প্রার্থী মিন্টু মিয়া ও শেখ মেহেদি হাসান,সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।