বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আ’লীগের কার্যালয়ে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ১০:৪৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ে আ’লীগের কার্যালয়ে হামলা বঙ্গবন্ধু  ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম বাদী হয়ে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম জানান, গত ১১ তারিখ যুবলীগের সমাবেশে যারা যোগ দিয়েছেন তাদেরকে হুমকি দিয়ে আসছিল যুবদল নেতা আব্দুর রবের লোকজন।

তারই ধারাবাহিকতায় বুধবার বিএনপি জামাতের কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং তঁার সমর্থকদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর জখম করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বিএনপি নেতা আব্দুর রউফ জানান, আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাদের লোকজন জড়িত নয়। তাদের ওপরই প্রথমে হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত ৮টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ সময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে হামলা চালিয়ে ভেতরে সাটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। সংঘর্ষে দু’পক্ষের মধ্যে ইমন মিয়া, আরিফ হোসেন, সবুর খান ও আব্দুল জলিল আহত হয়।

সোনারগঁা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন জানান, সংঘর্ষ ও আওয়ামীলীগ অফিস ভাংচুরের ঘটনায় মামলা নেয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন