সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার কেজি জাটকা জব্দ

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ১২:১৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে নারায়নগঞ্জের সাইবোর্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৪ হাজার কেজি (১০০মন) জাটকা জব্দ করা হয়।

এ সময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আয়নাল হক।

তিনি আরও বলেন, পরবর্তীতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শাহরিয়া সালমা এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন