বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামীকাল জেলা পরিষদ নির্বাচন নাকি দুই এমপির সম্মানের নির্বাচন? প্রশ্ন জনমনে

সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | ৩:৪৫ পূর্বাহ্ণ

আগামীকাল জেলা পরিষদ নির্বাচন নাকি দুই এমপির সম্মানের নির্বাচন? প্রশ্ন জনমনে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ আগামীকাল প্রমাণ হতে যাচ্ছে সোনারগাঁয়ের রাজনীতিতে সাবেক ও বর্তমানের মধ‍্যে জনপ্রিয়তার প্রমাণ, প্রমাণ হবে রাজনীতিতে কে প্রভাবশালী ।

রাত পোহালেই জেলা পরিষদের নির্বাচন। অন‍্যান‍্য ওয়ার্ডের তুলনায় সোনারগাঁও ওয়ার্ডের ফলাফল নিয়ে জেলার সকল শ্রেণির নেতাকর্মীর আগ্রহ একটু বেশী, কারন নিজেদের প্রার্থীর পক্ষে সরাসরি ভোট প্রার্থনায় নেমেছিলেন সাবেক ও বর্তমান দুই এমপি। আওয়ামী সমর্থীত প্রার্থী জয় পেলে প্রমাণ হবে সোনারগাঁও আওয়ামীলীগ ঐক্যবদ্ধ এবং রাজনীতিতে আরও একধাপ এগিয়ে যাবেন কায়সার হাসনাত ।এদিকে জাতীয় পার্টি সমর্থীত প্রার্থী আবু নাঈম ইকব জয় পেলে বর্তমান এমপির সফলতা।

যেহেতু একজন চেয়ারম্যান ব‍্যতিত সোনারগাঁয়ের সকল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী পন্থী এবং নির্বাচীত বেশীরভাগ মেম্বার আওয়ামী সমর্থীত সুতরাং স্বাভাবিক কারনেই সাবেক সফল সদস‍্য মোস্তাফিজুর রহমান মাসুমের জয় পাওয়ার সম্ভাবনা সিংহভাগ। এদিকে জনবিচ্ছিন্ন বর্তমান এমপি জনগণের মাঝে নিজের অবস্থান তৈরি করতে না পারলেও মেম্বার চেয়ারম্যানদের মাঝে কিছুটা প্রভাব প্রতিষ্ঠা করতে পেরেছেন নিঃসন্দেহে ।

সেদিক বিবেচনায় গত নির্বাচনে লটারিতে হেরে যাওয়া আবু নাঈম একবালও জয়ের আশা করতে পারে। তবে আবু নাঈম ইকবাল জয় পেলে এটাই প্রমাণিত হবে যে, সোনারগাঁয়ের রাজনীতি আওয়ামীলীগ দূর্বল অবস্থায় চলে গেছে, আর এটাই হবে বর্তমান এমপি খোকার সফলতা।
সবশেষে নানা জল্পনা কল্পনার পর আওয়ামী লীগের সমর্থিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে হাতি মার্কা মোস্তাফিজুর রহমান মাসুম এর জয় সুনিশ্চিত বলে দাবি কিছু জন প্রতিনিধিদের।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন