বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে প্রাইভেটকারে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ কোটি টাকা উদ্ধারের কাজ চলছে

রবিবার, ০৯ অক্টোবর ২০২২ | ১:২৫ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে প্রাইভেটকারে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ কোটি টাকা উদ্ধারের কাজ চলছে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সোনারগাঁয়ে এক প্রাইভেটকারে ডাকাতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ৪ অক্টোবর দুপুরে মদনপুর থেকে ডাকাত বাহিনীর ধাওয়া খেয়ে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের আশারীরচর গ্রামে প্রাইভেটকার্টি নিরাপত্তার জন্য অবস্থান করে। পরবর্তী প্রাইভেটকারটি নদীর পাড় হয়ে শহিশা গিয়ে আশপাশের লোকদের কাছ থেকে সাহায্য চাইলে তারা বিপুল পরিমাণ টাকার অংক শুনে স্থানীয় আরো কিছু বকাটে লোকদেরকে জড়ো করে ওই প্রাইভেটকারে হামলা করে এক কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও আরো জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম উদ্যেশ্যে প্রাইভেটকারে করে চট্টগ্রাম যাওয়ার পথে দুপুর ১২ টার দিকে মদনপুর সামনে ডাকাত দলের কবলে পড়েন। ১৩/১৪ জনের ডাকাতদল রাস্তার দুই পাশ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গাড়ীটি চারপাশ ঘিরে ফেলে। প্রাইভেট কারের বিভিন্ন দিক থেকে ভাঙচুর শুরু করে। আত্মরক্ষা ও নিরাপত্তার জন্য সোনারগা, মোগরাপাড়া চৌরাস্তা হয়ে পিরোজপুর ইউনিয়নের আশারীরচর গ্রামে প্রাইভেটকারটি ঢুকিয়ে দেয়। সেখান থেকে নদীর পাড় দিয়ে শহিসা গ্রামে অবস্থান করলে কিছু যুবক কে ডাকাত দলের তারা খেয়ে এখানে আশ্রয় নেওয়ার কথা জানালে তারা বিপুল পরিমাণ অর্থের কথা শুনে আরো বখাটে কিছু লোকজন জড়ো করে তাদের উপর হামলা করে নগদ অর্থ মোবাইলসহ আনুমানিক এক কোটি দশ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার কাজে তৎপর হন। জানা যায় পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কিছু যুবক টাকা লুট করে ভাগাভাগি করে গা ঢাকা দেয়। নানা কৌশলে পুলিশ একে একে ছিনিয়ে নেওয়া টাকা প্রাই উদ্ধার করতে সক্ষম হয়। তবে আরও কিছু টাকা এখনো পর্যন্ত উদ্ধারের কাজ চলছে বলে থানা পুলিশের কাছ থেকে জানা যায়। এ বিষয়ে সোনারগাঁ থানার অপারেশন ওসি মাহফুজুর রহমান সহ এসআই ইমরান, এসআই ফিরোজ, এসআই আনিসুর রহমান, এসআই মজিবুর রহমান, এসআই সজিব সহ সোনারগাঁ থানা পুলিশের একটি চৌকস টিম উদ্ধার কাজে তৎপর আছে বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন