বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিছ ইয়াবা সহ আটক ১

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১১:১৯ পূর্বাহ্ণ

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে   ৩০০০ পিছ ইয়াবা সহ আটক ১

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৯/০৯/২০২২ বিকাল ০৫:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আনন্দ বাজর পঞ্চবটি রোড়স্হ আলাউদ্দিন মিয়ার দোকানের সামনে থেকে নিষিদ্ধ ৩০০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলমকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই হরবিলাশ, এসআই ফরিদ, এসআই সাদ্দাম সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছে। এ সংক্রান্তে সোনারগাঁও থানার মামলা নং- ৩৮, তারিখ- ৩০/০৯/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ১। শাহ আলম(৪৫), পিতা- আব্দুল রব, সাং- পঞ্চবটি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন