ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মোনাজাত ও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
এ দোয়া মোনাজাতে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা সহ বঙ্গবন্ধুসহ ’৭৫ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক, সাবেক এমপি,আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা নির্বাহী অফিসার, তৌহিদ এলাহী, ওসি হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেন্সী আক্তার, সোনারগাঁ আওয়ামী যুবলীগের সভাপতি , আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের মোগরা পাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুল রহমান সজিব, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোগরাপাড়া চৌরাস্তায় হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ ও কেক বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না, ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না, অসম্প্রদায়িক বাংলাদেশ হতো না, গণতন্ত্র ফিরত না, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হতো না। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।