বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামীকাল সাংবাদিকদের বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৯:০১ অপরাহ্ণ

আগামীকাল সাংবাদিকদের বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার ঈশাখা প্রেসক্লাবের ছয় সাংবাদিকে ২৭ লক্ষ টাকার রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে।

আগামীকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকেরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করবে।

সোনারগাঁ ঈশাখা প্রেসক্লাবের সাংবাদিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ছয়জন সাংবাদিক সোনারগাঁ সাব রেজিস্টারে ২৭লাখ টাকার রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে করতে গেলে, স্থানীয় খমতাশীল ও ভেন্ডারদের সেক্রেটারি শহীদ সরকার ও তার সহযোগীরা উপস্থিত সাংবাদিকদের সাথে অসাধু আচরণ সহ অশ্লীল ভাষায় গালমন্দ করে , মার মুখি অবস্থায় রেজিস্ট্রি অফিস থেকে বের করে দেয়।

ফলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে না পারায় সোনারগাঁ থানায় বাধা কারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ করার আট দিন অতিবাহিত হলেও থানা পুলিশের কাছ থেকে কোন আইনি সহযোগিতা পাওয়া যায়নি। ফলে নির্যাতিত সাংবাদিক ও স্থানীয় সিনিয়র সাংবাদিকদের পরামর্শে বুধবার ২৮ সেপ্টেম্বর অপরাধীদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার এর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঈশাখা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর পক্ষে সোনারগাঁ উপজেলা প্রেসক্লাব, থানা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, জানালিস ক্লাব,সিটি প্রেস ক্লাব , মডেল প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠনের সভাপতি বরাবর চিঠির মাধ্যমে মানববন্ধনে অংশগ্রহণ করে প্রতিবাদ করার আহ্বান জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন