বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গৃহবধূর পরকীয়ার জেরে স্বামীর রহস্যজনক মৃত্যু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | ১:০১ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে গৃহবধূর পরকীয়ার জেরে স্বামীর রহস্যজনক মৃত্যু

সোনারগাঁ উপজেলার কাচঁপুরে পরকীয়ার জেরে মোশারফ হোসেন ভূইয়া নামে এক দলিল লিখককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার, মেয়ে মীম সহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে দলিল লিখক মোঃ মোশারফকে শনিবার দিনগত রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন।

নিহতের স্ত্রী জানিয়েছেন, ৩/৪ জনের একটি ডাকাত দল রাতে ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোনো আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে তার স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। নিহতের স্ত্রী পরকীয়া আড়াল করতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারণে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহতের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন