বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শুক্রবার সোনারগাঁয়ে যে সকল মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫১ পূর্বাহ্ণ

শুক্রবার সোনারগাঁয়ে যে সকল মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শুক্রবার ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা এলাকার হাবিবপুর ও বাড়ী মজলিশ এলাকার কিছু অংশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি।

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির (সোনারগাঁ জোনাল অফিস) ডিজিএম গোলাম আলী জানান, বিদ্যুৎতের সার্ভিস লাইল পরিবর্তনের জন্য আগামীকাল সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তার হাবিবপুর ও বাড়ী মজলিশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইন পরির্বতনের কাজ শেষ হলে দুপুর ২টার মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এ সময় কেউ যাতে বাড়ির বিদ্যুতে লাইনে কাজ না করেন সেজন্য সর্তক করা হয়েছে। তিনি আরো জানান, সাময়িক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তারা আন্তরিক ভাবে দু:খিত।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন