বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে জমি রেজিস্ট্রেশনে রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ

সোনারগাঁয়ে জমি রেজিস্ট্রেশনে রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি রেজিস্ট্রেশনের ২৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে সাব- রেজিস্টার অফিসে কর ফাঁকি দেওয়ার সংবাদ সংগ্রহের সময় রেজিস্টার অফিসে সংবাদ কর্মীদের সাথে অসাধু আচরণ সহ তুচ্ছ তাচ্ছিল্য করে সংবাদ সংগ্রহের বাধা সহ নানান অশালীন ভাষায় গালমন্দ করে ভেন্ডার কমিটির সেক্রেটারি শহীদ সরকার।

বুধবার ২১ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ বৈ বৈদ্যেরবাজার সাব -রেজিস্টার (ম্যাজিস্ট্রেট) অফিসে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সোনারগাঁ থানায় ঈশাখা প্রেসক্লাবের সভাপতি সহ ৬ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ বৈদ্যের বাজার সাব- রেজিস্টার ১০২ নং দলিল লিখক মাহবুবুর রশিদ নয়ন (৪৪) গ্রাম, ভিটিকান্দি, বার পাড়া , কাঁচপুর ,সোনারগাঁ একটি জমির সরকারি রাজস্ব ২৭ লক্ষ টাকা ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রেশনের অভিযোগ ওঠে।

কর ফাঁকি দেওয়ার তথ্য যাচাইয়ের জন্য সাব- রেজিস্টার( ম্যাজিস্ট্রেট) তার সত্যতা স্বীকার করে ও সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে থাকেন।

এ সময় ভেন্ডারদের সেক্রেটারি শহীদ সরকার উত্তেজিতভাবে এসে সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কবিতর্কের একপর্যায়ে নয়ন ও শহীদ সরকার সহ অন্যান্য অফিস কর্মকর্তা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিডিও ধারণ এ বাধা দেয়। তুচ্ছ তাচ্ছিল্য সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিকদের কে অফিস থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়।

এছাড়াও সাংবাদিকদের কে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি সহ প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। জানা যায় ভেন্ডারদের সেক্রেটারি শহীদ সরকার, দলিল জালিয়াতি সহ নানা অপকর্মের সাথে জড়িত। স্থানীয় হওয়ায় ক্ষমতার প্রভাব দেখিয়ে দলিল জালিয়াতি, ভুয়া দলিল তৈরি করা, নকল দলিল তৈরি করে জায়গা জমি দখল করে নেওয়ার নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভেন্ডার সেক্রেটারি শহীদ সরকার ও দলিল লেখক মাহাবুবুর রশিদ নয়ন এর যোগসাজসে এ কাজ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রারের -ক, এক ব্যবসায়ী, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর ঢাকা, জেলা রেজিস্টার নারায়ণগঞ্জ, সাব রেজিস্টার সোনারগাঁ থানা নারায়ণগঞ্জ, সোনারগাঁ ইসাকা প্রেসক্লাব সহ দশটি অধিদপ্তরে লিখিত অভিযোগ করে এক ব্যাবসায়ী।

নাম প্রকাশ অনিচ্ছুক বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক দলিল লেখক জানান, অনেক ভেণ্ডার এখনও রাজস্ব ফাঁকি দিয়ে দলিল করে থাকে। এসব কারণে প্রকৃত দলিল লেখকদের বদনাম হয়। এগুলো বন্ধ হওয়া দরকার।

অভিযুক্ত দলিল লেখক মাহাবুবুর রশিদ নয়ন জানান, তিনি দলিল ও পর্চা অনুযায়ী দলিল তৈরি করেছেন। তার বিরুদ্ধে আনা রাজস্ব ফাঁকির অভিযোগ সত্য নয়।

তবে সাব রেজিস্টার (ম্যাজিস্ট্রেট)অঃনঃমঃবজলুর রহমান জানান, তার বক্তব্য মিথ্যে সে কর ফাঁকি দিয়েছে , তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন