বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শেখ ইমাম উদ্দিন এবং তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম উপস্থিত ছিলেন। অভিযান শেষে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান,সাত কিলোমিটার এলাকার বাসা বাড়ির পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার সহ গ্যাসের সরঞ্জাম । রাজনৈতিক প্রভাবশালিদের ছত্রছায়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান।

সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইব্রাহীম বলেন, বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পায় সেজন্য তিতাসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন