নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বৈদ্যোরবাজার ইউনিয়নের নাকাটি ভাংঙ্গা ঈদগাহ হতে হামসাদী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের ফলক উদ্বোধন করেন এমপি খোকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বৈদ্যোর বাজার ইউপি চেয়ারম্যান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া,বৈদ্যোর বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার।
এছারাও আরও উপস্থিতি ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,হাজী জাবেদ রায়হান জয়, সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক ফজলুল হক,সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু সদস্য সচিব সেকান্দার আলী মাস্টার,সাবেক মেম্বার মোহাম্মদ আলী,বাছেদ,বৈদ্যোর বাজার ইউপির সদস্য নবীর হোসেন,আলমগীর মেম্বার,আব্দুল্লাহ আল মামুন,মহিলা সদস্য নারগিস আক্তার,উর্মী আক্তারসহ সকল মেম্বার ও স্থানীয় এলাকাবাসী।
অগ্রধিকার আই আর আই ডিপি প্রকল্পর আওতায় ১,৩৭,০০০.০০ টাকা চুক্তি মূল্যে (চেঃ ০০-১২৫০ মিটার) রাস্তাটি পাকাকরণ কার্যক্রমের বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সোনারগাঁ,নারায়ণগঞ্জ।