বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় তুহিন হত্যা মামলার আসামী বাবা ও ছেলে র‍্যাবের জালে আটক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁয়  তুহিন হত্যা মামলার আসামী বাবা ও ছেলে  র‍্যাবের জালে আটক

সোনারগাঁয় চাঞ্চল্যকর মাদকের চালান দেখে ফেলা তুহিন হত্যা মামলার পলাতক আসামী বাবা ও দুই ছেলে কে আটক করেছে র‌্যাব-১১ সদস্যরা।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর ) রাতে চাঁদপুর জেলার সদরের রঘুনাথপুর ভাঙ্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মোস্তফা (৫৫) ও তার ছেলে রনি (২০) ও আল আমিন (২৫)।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন। আসামীদের সোনারগাঁ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানান, গত ২৪ আগস্ট সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় কিশোর তুহিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা কান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের বাবা মো. মনির হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাদকের চালান দেখে ফেলায় পিটিয়ে এবং শ্বাসরোধ করে তার ছেলে তুহিনকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, নিহত তুহিন সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মনির হোসেনের ছেলে। সে চেঙ্গাকান্দি এলাকায় তার মামা নুরুল হুদার আসবাবপত্রের দোকানে কাজ করত। একই এলাকায় পার্শ্ববর্তী হিরাঝিল হোটেলের গ্রেফতারকৃত রনি এবং আল আমিন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। তারা গত ২২ আগস্ট ফেনসিডিলের কার্টুন হোটেলের পাশের কক্ষে নিয়ে যাওয়ার সময় কিশোর তুহিন তা দেখে ফেলে এবং ওই ঘটনাটি পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে বলে জানায় সে।

এতে আসামীরা জানতে পারলে তারা ভিকটিম তুহিনকে এলোপাথারী মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়।

পরবর্তীত ২৩ আগস্ট ভিকটিম রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায় ও পরদিন ২৪ আগস্ট দোকান খোলার পর তুহিনের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ পাওয়ার পর থেকেই ঘাতকরা তাদের হোটেল বন্ধ করে পালিয়ে যায়।

পরিশেষে র‌্যাব১১ জালে আটক হয় পিতা পুত্র সহ তিনজন আসামি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন