সোনারগাঁ আওয়ামী লীগের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন এর মাধ্যমে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি সহ সকল প্রকার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ ঘোষনা দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে সকল কমিটি গঠন করে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগকে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। সোনারগাঁ আওয়ামীলীগকে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে বার বার কুচক্রী মহল আওয়ামীলীগে কোন্দল রয়েছে বলে বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি সোনারগাঁ আওয়ামীলীগে কোন কোন্দল নেই তবে রয়েছে রাজনৈতিক প্রতিযোগিতা।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে বক্তরা বলেন, আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে দলের জন্য যাদের ত্যাগ রয়েছে তাদেরকে অর্ন্তভুক্ত করা হবে। যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন তারাও এ কমিটিতে আসবেন। এ কমিটি স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে থাকবে। কমিটি করতে গিয়ে কোন বানিজ্য বরদাজ করা হবে না। কেউ যদি কমিটিতে অর্ন্তভুক্ত করার নামে বানিজ্য করেন প্রমাণ পেলে তাকে এ দল থেকে বহিস্কার করা হবে।