বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আওয়ামীলীগ ঐক্য না থাকায় জাতীয় পার্টি এমপি হয়েছে : কৃষি মন্ত্রী

ফাহাদুল ইসলাম, সোনারগাঁ প্রতিনিধিঃ

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে আওয়ামীলীগ ঐক্য না থাকায় জাতীয় পার্টি এমপি হয়েছে : কৃষি মন্ত্রী

দীর্ঘ ২৫ বছর পর শনিবার (৩রা সেপ্টেম্বর) সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়াম সোনারগাঁ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়।

 সম্মেলন ঘিরে সোনারগাঁ সহ জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সোনারগাঁ আর আনাচে-কানাচে অলিগলিতে নেতাকর্মীদের ও প্রার্থীদের রংবেরঙের ব্যানার, পোস্টার, নেতাদের ছবি সংবলিত বিলবোর্ডে। কেন্দ্রের আশীর্বাদ পেতে লবিংসহ জেলার তৃণমূলের সমর্থন পেতে পদ প্রত্যাশীরা ঘাম ঝরাইছেন জনসংযোগে। 

এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটির আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সভাপতি পদের প্রার্থী হয়েছেন পাঁচজন ও সাধারণ সম্পাদকের জন্য প্রার্থী হয়েছে পাঁচজন।সোনারগাঁ আওয়ামী লীগ ত্যাগী নেতাদের ত্যাগের ফলে স্বল্প সময়ের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

সভাপতি পদে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেন সোনারগাঁও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 

ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী বলেন, সোনারগাঁ আওয়ামী লীগের কোন্দলের কারণে জাতীয় পার্টি সুবিধা পাচ্ছে। যদি এ কোন্দল পরিহার না করে তাহলে জাতীয় পার্টি কে সুযোগ দেয়াই ভালো। সোনারগাঁ আওয়ামী লীগের মধ্যে ঐক্য না থাকার কারণেই আজ জাতীয় পার্টি এমপি হিসেবে সুযোগ পাচ্ছে এটা থানা আওয়ামী লীগের নিজেদের ঐক্য না থাকার কারণে এই বেহাল দশা সোনারগাঁ থানা আওয়ামীলীগ।

 তাই কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি আব্দুর রাজ্জাক বলেন, দ্রুত আওয়ামী লীগের মধ্যে ঐক্য হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা নিয়ে আনার জন্য আহ্বান জানান।

 উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড.সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ,সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়সার ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আ’লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস,বাংলাদেশ আ’লীগের কার্যকরী পরিষদের সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক,এ্যাডঃ নজিবুল্লা হিরু,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদ সদস্য এ্যাডঃ সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী,আনোয়ার হোসেন,সৈয়দ আব্দুল আউয়াল শামীম,সাঈ খোকন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান এমপি,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,নাঃগঞ্জ জেলা আ’লীগ সদস্য এ্যাড আনিছুর রহমান দিপু, মাহফুজুর রহমান কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা,বীর মুক্তি যোদ্ধা ওসমান গনি,নাঃগঞ্জ জেলা মহিলা আ’লীগ সভানেত্রী অধ্যক্ষ ডঃ শিরিন বেগম।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আ’লীগ আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,রফিকুল ইসলাম নান্নু,মাহমুদা আক্তার ফেন্সিসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল নেতা-কর্মীরা। 

এসময় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে সভাপতি, সাবেক এমপি কায়সারকে সাধারণ সম্পাদক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে সহ-সভাপতি করে সোনারগাঁ উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন