বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আওয়ামীলীগের  মহা সম্মেলন প্রস্তুতি শেষের দিকে

ফাহাদুল ইসলাম, সোনারগাঁ প্রতিনিধিঃ 

বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ | ৫:৪৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে আওয়ামীলীগের  মহা সম্মেলন প্রস্তুতি শেষের দিকে

২৫ বছর পর আগামী ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের মহা সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হবে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে। বিকেল ৩টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন উপলক্ষে স্টেজ ও তোরণ নির্মানের কাজ চলছে সকাল বিকেল। মহা সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। 

সম্মেলন উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি। সম্মেলনে প্রায় ১০/১৫ হাজার লোকের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু ও নেতাকর্মীরা। 

সে উপলক্ষে আওয়ামীলীগের ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। এ সম্মলনকে ঘিরে ইউনিয়নের নেতাকর্মীরা তাদের কর্মীদের নিয়ে শক্তি প্রদর্শন করবেন বলে জানান তারা। সম্মেলনের প্রস্তুতির শেষ দিকে কে সভাপতি কে সেক্রেটারী এসব পদ নিয়ে চলছে নেতাকর্মীদের হিসেব নিকেশ। যার যার বলয়ের নেতারা চেয়ে আছেন তার নেতা কি পদ পাবেন।

সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ জানান, ২৫ বছর পর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কাংক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। প্রতিটা ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা স্বত:স্ফুত ভাবে সম্মেলনে অংশ গ্রহনের জন্য প্রস্তুতি গ্রহন করছেন।

আমরা আশাকরি সম্মেলনে প্রায় ১০-১৫ হাজার নেতাকর্মীর অংশ গ্রহন করবে। তিনি আরো জানান, সম্মেলন উপলক্ষে স্টেজ তোরণসহ সকল প্রকার প্রস্তুতি সর্ম্পুন করা হয়েছে। সম্মেলনে কয়েকজন মন্ত্রীসহ কেন্দ্রীয় নেতারা আসবেন। তারা সম্মলেনের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করবেন। পদ-পদবী সম্পকে তিনি জানান, কমিটির বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় নেতারা নাম ঘোষনা করবেন। সম্মেলনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এ তিনজনের নাম ঘোষনা করা হবে। বাকি নেতাকর্মীদের নাম পর্যায় ক্রমে ঘোষনা করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন