বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

সোমবার, ০৮ আগস্ট ২০২২ | ২:১২ পূর্বাহ্ণ

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে চৌধুরীরগাঁও উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ৭ আগস্ট বিকাল ৪ ঘটিকায় সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূইয়া ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীকে নব গঠিত এডহক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে নব গঠিত কমিটিকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। শিক্ষকগণ যাতে নির্বিঘ্নে শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারেন সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। ডা. রফিকুল ইসলাম খান চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের একটি যোগ্য এডহক কমিটি উপহার দেয়ায় স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী কে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কমিটির শিক্ষানুরাগী সদস্য ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন প্রধান,সাবেক সদস্য আবু সিদ্দিক মাষ্টার, সাবেক সদস্য হাজী মোঃ মনির হোসেন, সাবেক সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা সরকার ডা.রফিকুল ইসলাম খান,পীর মোহাম্মদ,ব্যাংক কর্মকতা আব্দুল মজিদ, রোকন মোল্লা, মোঃ চাঁন মিয়া ফকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত শুক্রবার ৫ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আক্তার হোসেন,অভিভাবক সদস্য গাজী সুমন,শিক্ষক সদস্য এ,কে,এম মোস্তফা কামাল, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)কে জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন