বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এমপি খোকার অশালীন মন্তব্যের প্রতিবাদ জানাল যুবলীগের নান্নু

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ | ১১:৩৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে এমপি খোকার অশালীন মন্তব্যের প্রতিবাদ জানাল যুবলীগের নান্নু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক অনুষ্ঠানে হেফাজত সহিংসতা কে কেন্দ্র করে অশালীন মন্তব্য ও গালিগাজের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানালেন আওয়ামী যুবলীগের সোনারগা উপজেলার সভাপতি রফিকুল ইসলাম (নান্নু)।

শুক্রবার ৫ আগষ্ট শহীদ শেখ কামালের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,

কোনো ঈমানদার কখনও কাউকে গালি দিতে পারে না। কারও প্রতি রাগান্বিত হলেও সে অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না। মুমিনের রাগ প্রকাশের ভাষাটাও হয় সভ্য, সুন্দর ও সংযত।

পক্ষান্তরে কোনো মন্দ লোক যখন রাগান্বিত হয়, তখন সে ভুলে যায় ভদ্রতা এবং তার আসল রূপ বের হয়ে যায়। নিচু লোকের হাতিয়ার গালি কোনো মুমিনকে গালি দেওয়া কুফুরি। ইসলাম মানুষকে সভ্যতার শিক্ষা দেয়। শিক্ষা দেয় মানুষের সঙ্গে উত্তম আচরণ করার। অথচ আমাদের সমাজের অনেক মুসলিম এমনকি শিক্ষিতরাও ঘরে-বাইরে অশ্লীল ভাষা ব্যবহার করে অসুস্থ মানুষিকতার পরিচয় দেয়।

কথায় আছে, ব্যবহারে বংশের পরিচয়। সভ্য মানুষের আচরণ তার ভালো বংশ পরিচয় প্রকাশ করে। একজন অসভ্য-অভদ্র ও মন্দ মানুষ যখন যুক্তিতে হেরে যায়, তখন সে সাহায্য নেয় গালির। কারণ গালির ভূমিকা হচ্ছে, আলোচনার পথ রোধ করা।

তিনি বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সোনারগাঁ হেফাজত সহিংসতার মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গানমন্দ সহ দেখে নেওয়ার হুমকি দেয়।

অনুষ্ঠানে এমপি খোকার বক্তব্য বলেছিলেন, ওই ফকিন্নির পুতে আমার নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমার ভালো রূপ দেখেছে, খারাপ রূপ দেখেনি, তাকে দেখে নিব ছাড়াও আরো নানান রকম বাজে মন্তব্য করেন।

এবিষয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সোনারগাঁ হেফাজত সহিংসতার মূল ভূমিকায় জড়িত ছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা। আওয়ামীলীগের মোগরাপাড়া চৌরাস্তার দলীয় পার্টি অফিস ভাঙচুর সহ নূরা বেপারী মার্কেটে রেস্টুরেন্ট ও আমার বাড়িঘর সহ গাড়ি ভাঙচুরে জাতীয় পার্টির নেতাকর্মী, লোকজন ভিডিও ফুটেছে ছিল।

তিনি বলেন ,তাছাড়া ভিডিও ফুটেজ সনাক্ত ছাড়া কাউকে হেফাজত মামলায় দেওয়া হয়নি, আমি চ্যালেঞ্জের করে বলছি হেফাজত মামলায় জাতীয় পার্টির লোকজন প্রত্যক্ষভাবে জড়িত ছিল। জড়িত ছিল এমপি খোকার নাতি, ভাতিজা সহ তার পরিবারের সদস্যরা।

এ বলে তিনি এমপি খোকাকে হুশিয়ারী বার্তা দিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, করলে আপনি ফেঁসে যাবেন, জনগণ দেখেছে আপনাদের লুটপাট ও ভাঙচুরের দৃশ্য। আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সবসময় কটুক্তি বাক্য ও গালমন্দ করেন অথচ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় আপনি বিনা ভোটে এমপি হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে আব্দুল্লাহ আল কায়সার আপনাকে এমপির জন্য সুযোগ দিয়েছে, আপনি বিনা ভোটে এমপি হয়েছেন, অথচ আওয়ামী লীগের হয়ে জনগণের বিপুলভোটে জয়লাভ করেছিল আব্দুল্লাহ আল কায়সার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন